👇
এটা বুয়েটের পাশে পলাশীর মোড়ের ছবি।
আজকে ভাইরাল হলেও জায়গাটা দিয়ে হেটে যাবার সময় এই দৃশ্যটা এর আগেও অনেকবার দেখেছি আর ভেবেছি মানুষের আশা প্রত্যাশা আসলেই অনেক বৈচিত্র্যময়।
আমরা তোমাদের গাইড করার ক্ষেত্রে পড়াশোনায় কীভাবে মন বসাতে হয়,কত নিয়মই না বলি।
দরজা বন্ধ রেখে টেবিলে বসে পড়তে হবে,ঘুম আসলে চা-কফি খেতে হবে,কিছুক্ষণ পড়ার পর বিশ্রাম নিতে হবে,স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে,আরো কতো কি!
একবার ভাবো তো এসবের একটা নিয়মও কি চাইলে এরা মানতে পারবে? পারবে নাহ। তারপরও কেনো যেনো একটা অনিশ্চিত ভরসা যে তারা হয়তো পড়াশোনা করে একদিন অনেক বড় হবে! হয়তো ক্লাস ৮-৯ পর্যন্ত পড়বে,তাও পড়ুক।
আর এদিকে আমরা এতো কিছু পেয়েও পড়াশোনায় মন দিতে পারি নাহ। আবার পড়াশোনা করি ভালো কিছু করার পরও মনে হয়,আদোও পড়াশোনা করে কোনো লাভ আছে!
জীবনটা আসলেই বৈচিত্র্যময়।
~Mahbubur Rahman Jiprann
BUET'20
Azimpur,Dhaka is taken by Motiul Sir.

Comments
Post a Comment